যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে টাংগাইলের মির্জাপুর উপজেলার অন্তর্গত আজগান ইউনিয়নের হাটুভাংগা বাস স্ট্যান্ড জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ও পেশার মুসল্লিরা নামাযে সমবেত হতে শুরু করেন।
প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টাই। নামায পরিচালনা করেন হাফেজ মো: রাছেল মাহমুদ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এই জামাতে অংশ নেন।
খুতবা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় খুতবা, নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মো: রাছেল মাহমুদ।
ঈদের জামাত অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার মধ্য দিয়ে ঈদের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 



















