টাংগাইলে মির্জাপুর উপজেলার অন্তর্গত বানাইল ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বাসীর উদ্দেশ্য বানাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্নআহবায়ক, টাংগাইল জেলা যুবদলের সাবেক সদস্য, লায়ন ইঞ্জিনিয়ার হাসান উদ্দিন লিটন তার নিজ ফেজবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাস তোলে ধরা হল
প্রিয় বানাইল ইউনিয়ন বাসী
সালাম ও শুভেচ্ছা রইলো। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থী গন বিভিন্ন এলাকায় জন সংযোগ করছে। নিজেকে উপা স্থাপন করার চেস্টা করছে বা জনগনকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেস্টা করছে। কেউ কেউ বি এন পির প্রার্থী হিসেবে নিজেকে উপা স্থাপন করছে। বেশ ভালো কথা। কিন্তু প্রিয় ইউনিয়ন বাসী আপনাদের কাছে আমার প্রশ্ন যাহারা আজ বি এন পির মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছে তারা কি আদৌ বি এন পির কেউ, বা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো। মনে রাখবেন দলের দুর্দিনে যারা রাজপথে ছিলো, হামলা মামলার স্বীকার হয়েছে, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই বি এন পির আসল কর্মী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচন সাংগঠনিক অবকাঠামোর মধ্যে হয়েছে। যে নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদন্ধিতা করেছি। যা ছিলো আন্দোলন সংগ্রামের অংশ। এর পরে ১৮ সালের জাতীয় নির্বাচনে ৩ টি মামলা খেয়েছি, পুলিশি হয়রানির শিকার হয়েছি। দীর্ঘ ৭ বছর বানাইল ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। উপজেলা যুবদলের ২ বারের সহ সভাপতি এবং ১ বার ২ নং যুগ্ম আহবায়ক এবং জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে সর্ব শেষ মামলা খেয়েছি জুলাই আগস্টের আন্দোলনে।
আমার প্রশ্ন হলো যারা আজকে বি এন পির প্রার্থী হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে তারা বিগত ১৭ বছর কোথায় ছিলো, তাদের অতীতের পদ পদবি কি? যদি ১৭ বছরে তাদের কোন ভুমিকা না থাকে তাহলে কোন অধিকারে আজ আপনারা ইউনিয়ন বাসীকে বিভ্রান্ত করছেন। মনে রাখবেন দেশ নায়ক তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী, এবং সে কোন অনৈতিক সুবিধা কাউকে পেতে দিবে না। আর আমি যেহেতু দীর্ঘ দিন যাবত রাজনীতি করি এবং আমার ব্যাক্তিগত রাজনৈতিক বায়োডাটা আছে কাজেই আমি বিশ্বাস করি সত্যিকারের ত্যাগীদের মূল্যায়ন হবে এবং ইউনিয়ন বাসী তাদের পরীক্ষত জনবান্ধব প্রার্থী কে বেছে নিবে।
আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বিদায় নিচ্ছি।
স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 



















