টাংগাইলের মির্জাপুর উপজেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব আবুল মনসুর খান দীপক কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দের জোয়ার বয়ছে।
আবুল মনসুর খান দীপক বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসনামলে একাধিকবার কারানির্যাতিত হয়েছিল, তবু তিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছেন, দলের পরিক্ষিত কর্মী হিসেবে পরিচিত বলেই দল তাকে কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে। তিনি এ পদে নির্বাচিত হওয়ায় টাংগাইল জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবেক ছাত্রনেতা নূরুল ইসলাম নূরু দৈনিক বাংলার সংবাদ নিউজকে বলেন দীপক ভাই কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতেও ছিলেন, রাজপথে তার যে ত্যাগ তা খুবই প্রশংসিত। দীপক ভাইয়ের জন্য শুভকামনা ও প্রাণঢালা অভিনন্দনশুভেচ্ছা রয়লো।
স্টাপ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা 



















