চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় রবিউল হোসেন (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর সিএনজি পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা পেঁয়াজ ও সবজিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সবজিবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
রবিউল হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরিফুজ্জামান, ওসি, জোরারগঞ্জ হাইওয়ে থানা।
জানান।
“মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করেছি এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”






















