কুষ্টিয়ার মিরপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জিনিয়াস স্টাইপেন্ড একাডেমির ‘বৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ জুলাই, ২০২৬ (শুক্রবার) আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এই পরীক্ষা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো: আব্দুল গফুর।
জিনিয়াস স্টাইপেন্ড একাডেমির উপদেষ্টা জনাব মো: আব্দুল কুদ্দুস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও মনোযোগী হতে এই ধরণের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরীক্ষায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















