ফেনীর কালীদহ ইউনিয়ন যুবদল নেতা সরোয়ার জাহান মামুনের বিরুদ্ধে সাবেক সেলিম উল্ল্যা মেম্বারের দোকানঘর জবরদখল ও স্থানীয় গৃহিণী পুতুলের কাছ থেকে চাঁদা দাবী ও হয়রানির ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে কালীদহ ইউনিয়ন যুবদল নেতা সরোয়ার জাহান মামুন সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে স্বার্থান্বেষী ও একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ কোন প্রকার সুনির্দিষ্ট তথ্য প্রমান ছাড়াই বিভিন্ন রক
মের প্রপাগান্ডা চালিয়ে আসছে।যাহা আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্য তারই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়া ও স্থানীয় কিছু গণমাধ্যমে আমার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ সহ আরো যেসব অভিযোগ আনা হয়েছে আমি এসব বিষয় মোটেই অবগত নই এটি সম্পুর্ন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট ও অপপ্রচার ছাড়া আর কিছু নয়।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যাত্রাসিদ্ধি নামক স্থানে নির্মিত ঘরটিতে তৎকালীন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রে ভরপুর থাকতো সবসময়। ঘরটিতে এনে সাধারন নিরীহদের তাদের অপকর্মে বাধ্য করা হতো।তাদের কথামতো অপকর্মে বাধ্য না হলে এই ঘরটিতে এনে সাধারণ নিরীহদের এই ঘরটিতে টর্চার করা হতো বলে দাবী করেছেন যুবদল নেতা সরোয়ার জাহান মামুন। এছাড়াও যুবদল নেতা সরোয়ার জাহান মামুন আরো বলেন এলাকায় কিশোর গ্যাং সালিশ বানিজ্য ও মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওইসব কুচক্রী মহল স্থানীয় গৃহিণী পুতুলকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্ররোচনার মাধ্যমে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত ছিলো এখনো আছে যাহা এলাকার সকল সচেতন মহলের দৃষ্টিগোচর হয়েছে।
যুবদল নেতা সরোয়ার জাহান মামুন আরো বলেন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত হওয়ার পরও আমি আমার আদর্শ থেকে বিন্দু মাত্র পিছপা হইনি। তাই ষড়যন্ত্রকারিরা যতই ষড়যন্ত্র করবে কোন লাভ হবেনা।প্রকৃত দোষীদের সুস্থ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।






















