ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কোল থেকে নিয়ে ভাতিজিকে হত্যা

  • আপডেট সময় : ০৭:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 394

ঋণ ফেরত না পেয়ে ১০ মাস বয়সী ভাতিজিকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে পাষণ্ড চাচা।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ধোবাউড়ায় বাঘবেড় ইউনিয়নের দিঘিড়পাড় (চক্রনা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম মোহনা। ওই গ্রামের মুসার কন্যা সে। আর ঘাতক চাচার নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)।

স্থানীয়রা জানায়, মুন্সিরহাট বাজারের একটি সমবায় সমিতি থেকে ১ লাখ টাকা ঋণ নেয় ওই সমিতির সভাপতি মুসা। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা পরিশোধ করেনি তিনি।

ওই সমিতির আরএম মুসার চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন টাকা আদায় করতে বৃহস্পতিবার রাতে মুসার বাড়িতে যান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে জাহাঙ্গীর হোসেন মায়ের কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে টিউবওয়েলের পাকা ফ্লোরের ওপর আঘাত করে। গুরুতর আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম পিপিএম জানান, ‘এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মায়ের কোল থেকে নিয়ে ভাতিজিকে হত্যা

আপডেট সময় : ০৭:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭