ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামুন হত্যাকাণ্ডের ২ শ্যুটারসহ ৫ জন রিমান্ডে

  • পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই শ্যুটারসহ পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) অস্ত্র আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

আসামিরা হলেন শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শ্যুটার রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মোহাম্মদ থানার অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জালাল উদ্দিন মার্জিন ও কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন। 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর রিমান্ডের আদেশ দেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মামুন হত্যাকাণ্ডের ২ শ্যুটারসহ ৫ জন রিমান্ডে

আপডেট সময় : ১২:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫