হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সম্পাদক নারায়ণ সরকার নয়নের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর ছবি প্রকাশ করে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণ সরকার নয়নের ছবি ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে একটি বিভ্রান্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এ ঘটনায় তিনি সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নারায়ণ সরকার নয়ন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট প্রচারের মাধ্যমে তাঁর সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া ছবি প্রচারের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা দাবি
-
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- 59
জনপ্রিয় সংবাদ




















