ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুর উপজেলাকে নিরাপদ ও যানজটমুক্ত করতে পিলারের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৩০ জুন) মাধবপুর উপজেলার ব্যস্ততম সড়কের ফ্লাইওভারের নিচে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাটি দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণ করা হলে উপজেলার একাংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, যান চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। তাই জনগণের স্বার্থ বিবেচনা করে মাটি ভরাটের পরিবর্তে পিলারের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রকল্পের নকশা পুনর্বিবেচনা করা। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬