ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎মাধবপুরে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অ,গ্নিকা,ণ্ডে বৃদ্ধের মৃ,ত্যু

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড–এর আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে হারুনুর রশিদ আজাদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

‎নিহত হারুনুর রশিদ আজাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চণ্ডিবর্দি গ্রামে। তিনি তার ছেলে মিজানুর রহমানের বাসায় বেড়াতে এসেছিলেন। মিজানুর রহমান শাহজিবাজারে অবস্থিত জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডে ব্যবস্থাপক পদে কর্মরত।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ব্যক্তিগত কাজে মিজানুর রহমান ঢাকায় যান। এ সময় তার বৃদ্ধ বাবাকে কোয়ার্টারে একা রেখে যান। ভোররাতে বাসার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে দারোয়ান ও অন্যান্য কর্মচারীরা দ্রুত ছুটে এসে হারুনুর রশিদ আজাদকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

‎তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‎মাধবপুরে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অ,গ্নিকা,ণ্ডে বৃদ্ধের মৃ,ত্যু

আপডেট সময় : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬