কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়ন বাসি মাদক কারবারি ও মাদকসেবীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় চৌগাংগা বাজারে সচেতন জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চৌগাংগা বাজার সহ পাড়া মহল্লায় দীর্ঘদিন ধরে মাদক গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছে প্রভাবশালী মহল । বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাদকসেবীরা মাদক নিতে আসে। এর সঙ্গে স্থানীয় তরুণ ও যুবকরাও আসক্ত হয়ে পড়েছে।
সাধারণ জনগণের দাবি নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এডভোকেট ফজলুর রহমান সাহেব অবহেলিত চৌগাঙ্গায় ইউনিয়নের দিকে সদয় দৃষ্টি দেন এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। তবেই এই ইউনিয়ন বাসি শান্তিতে বসবাস করতে পারবে।
আরিফুল ইসলাম (রিফাত) জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ। 



















