ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অপরাধী দলের হলেও কোনো ছাড় নেই: বিএনপি নেতা জাফর আহমেদ খোকন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমেদ খোকন বলেছেন, মাদকের বিরুদ্ধে দলীয় অবস্থান অত্যন্ত কঠোর এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। তিনি জানান, দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

শুক্রবার (৩ জুলাই, ২০২৬) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা বায়েজিদ এলাকায় সেই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করব এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব।”

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হলেও জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার থেকে তিনি কখনো সরে আসেননি। তার ভাষায়, “অপরাধী যদি আমাদের দলেরই কেউ হয়, তাহলেও তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।”

নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চাইলে জাফর আহমেদ খোকন বলেন, “জনসেবা করার জন্য জনপ্রতিনিধি হওয়াই একমাত্র পথ নয়। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। তবে জনগণ যদি আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন, তাহলে আইনি ও প্রশাসনিকভাবে মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ পাব।”

তিনি বলেন, বায়েজিদ এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়াই হবে তার অগ্রাধিকার।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে তিনি দেশের গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তিনি বাংলাদেশের সকল গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও সাহসিকতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনগণের আস্থা অটুট রাখবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অপরাধী দলের হলেও কোনো ছাড় নেই: বিএনপি নেতা জাফর আহমেদ খোকন

আপডেট সময় : ০৮:৫২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬