ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্তির কারণে ক্যারিয়ার শেষ জিম্বাবুয়ের অধিনায়কের

  • মাঠ থেকে আর বিদায় নেওয়া হচ্ছে না শন উইলিয়ামসের। তাকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না বলে এমন এক বিজ্ঞপ্তিই দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। 

বয়স কিংবা পারফরম্যান্সের কারণে যে উইলিয়ামসকে বিবেচনা করছে না জিম্বাবুয়ে, তা কিন্তু নয়। ৩৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটার নিজেই সর্বনাশ ডেকে এনেছেন।

মাদকের সঙ্গে তার আসক্তি আছে বলেই তাকে বাতিলের খাতায় ফেলেছে জিম্বাবুয়ে। 

কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন উইলিয়ামস। ডোপ টেস্টে যাতে ধরা না পড়েন এ জন্যই নাম সরিয়ে নিয়েছেন বলে বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে স্বীকার করেছেন তিনি। ইতিমধ্যে পুনর্বাসন যোগ দিয়েছেন বাঁহাতি ব্যাটার।

জেডসি এক বিবৃতিতে ক্রিকেটারদের সতর্ক করেছে। তারা লিখেছে, ‘কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারের কাছে পেশাদারি, শৃঙ্খলা, দলীয় নীতিমালা এবং ডোপ নিয়ম মেনে চলার সর্বোচ্চ মান প্রত্যাশা করে জেডসি।’

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকাসক্তির কারণে ক্যারিয়ার শেষ জিম্বাবুয়ের অধিনায়কের

আপডেট সময় : ০৪:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫