বিশ্ব মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামবাসীর উদ্যোগে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৩ জুলাই জুমার নামাজ শেষ করে শত শত জনগণ অংশগ্রহণ হয়ে এ র্যালি অনুষ্ঠিত হয়। কচুয়া ক্লাব থেকে শুরু করে পুরো গ্রামে এ র্যালিটি চলে।
এসময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন কাজী আব্দুল আউয়াল সাহেব। উপস্থিত ছিলেন কাজী জাহিদুল ইসলাম জাহিদ সাহেব। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন কাবিল মোল্লা। আরো উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগণসহ কচুয়া গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
আয়োজিত র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন কচুয়া যুব ঐক্য পরিষদের কোষাধক্ষ নিজাম সানি।তিনি বলেন মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে তরুণদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ র্যালির আয়োজন করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান সবসময় পরিষ্কার। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার 



















