বিষয়ঃ সনেট
মাইকেল মধুসূদন দত্তের রীতিঃ (ক+খ+ক+খ), (খ+ক+খ+ক),(গ+ঘ+ঘ+গ),(ঙ+ঙ)
সনেটের নামঃ ভালো কাজে সৃষ্টিকর্তা
পথিক কোথায় যাবে? জিজ্ঞাসি তোমারে।
আমি যেতে চাই সাথে, নিবে আমাকে?
তোমার পিছু হাটছি, মেঠো পথ ধরে।
তুমি কোথায় যাবে ? বলোনা আমাকে।
আমি যে খোঁজে বেড়াই, সে সৃষ্টিকর্তাকে।
তিনি ঐ পর কালের, কান্ডারী আমার।
যিনি পরকালে পার, করবে আমাকে।
আমি ভবে কোন কাজ, করিনি তাঁহার।
ভালো কাজে সৃষ্টিকর্তা, পথিক যে বলে।
আমি যাবো বহু দূর, পাপ নেই যেথা।
যেখানে খারাপ নেই, ভালোর আড়ালে।
যেতে চাও মোর সাথে? তবে চলো সেথা।
ভালো কাজে পাপ মুক্তি, হবে কোনো দিন,
আল্লাকে পাবো আমরা, নিশ্চয় সেদিন।
লেখক:
কৃষিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন
(ডাবল ডক্টরেট, ডাবল মাস্টার্স, ট্টিপল ডিপ্লাোমা)
সাবেক ভিসি ও ট্রেজারার ইন চার্জ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল মেন্বার, ডিরেক্টর রিসার্চ ও আইকিউএসি , ডিন, রেজিস্ট্রার, চেয়রাম্যান এবং কো-অর্ডিনেটর।
প্রতিষ্ঠাতা: প্রফেসর ডক্টর দেলোয়ার একাডেমি, ঢাকা।
সহ-সাংগঠনিক সম্পাদক,
জাতীয়তাবাদী লেখক ফোরাম,
কেন্দ্রীয় কমিটি, ঢাকা, বাংলাদেশ।
স্টাপ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 

























