ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহামায়া বাজারে রাস্তার পাশের দোকান উচ্ছেদে তৎপরতা, সরাতে ব্যস্ত দোকানদাররা

চাঁদপুরের মহামায়া বাজারে রাস্তার পাশে অবস্থিত দোকানপাট সরাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে রাস্তার পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোর কারণে বাজার এলাকায় যানজট ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে উচ্ছেদের নির্দেশনা আসায় অনেক দোকানদারই তাদের মালামাল দ্রুত সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।
দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে তারা নিজেদের দোকান সরিয়ে নিচ্ছেন। অনেকেই বিকল্প জায়গার সন্ধান করছেন।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে মহামায়া বাজারে যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মহামায়া বাজারে রাস্তার পাশের দোকান উচ্ছেদে তৎপরতা, সরাতে ব্যস্ত দোকানদাররা

আপডেট সময় : ০৪:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬