ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎মনোনীত প্রাথীর বিরোধিতা করায় নবীগঞ্জে বিএনপির ২৫ নেতা বহিষ্কার

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫ জন নেতাকে বহিষ্কার করেছে।

‎শুক্রবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

‎দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে এসব নেতা বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন এবং অন্য প্রার্থীর পক্ষে কাজ করেন। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের তদন্ত শেষে সংগঠনকে শৃঙ্খলার মধ্যে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

‎বহিষ্কৃত নেতারা হলেন-১নং বড় ভাকৈর  ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. সুয়েব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল হক, যুব বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া, সদস্য স্মৃতি ভূষণ চৌধুরী, সজল দাশ, মানিক দাশ ও মো. জাকির মিয়া।

‎৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোশাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শহিদ, সদস্য জিল্লুর রহমান ও মুহিবুর রহমান।

‎৪নং দীঘলবাক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া, সদস্য আব্দুল মমিন ও মো. আনহার মিয়া।

‎৫নং আউশকান্দি ইউনিয়নের সদস্য শফিকুজ্জামান রুহেল, নুর উদ্দিন, শামছুদ্দিন ও ছাত্রদল নেতা এমদাদুল হক মিলন।

‎৭নং করগাঁও ইউনিয়নের সদস্য মো. সজ্জাদ মিয়া।

‎১০নং দেবপাড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শাহ আমজাদ আলী, সদস্য কাজী সুন্দর আলী ও মুহিব খাঁন।

‎দলীয় নেতারা জানিয়েছেন, বিএনপি শৃঙ্খলা রক্ষার বিষয়ে আপসহীন অবস্থানে রয়েছে। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নবীগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে বিষয়টি উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎মনোনীত প্রাথীর বিরোধিতা করায় নবীগঞ্জে বিএনপির ২৫ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬