ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা এলাকায় মাসুম মিয়ার তেলের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. নবী হোসেন মিয়া, এএসআই (নিঃ) মো. নুরুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হৃদয় মিয়া (২৯), পিতা: মো. শান্ত মিয়া এবং মো. আশিক মিয়া (২১), পিতা: মো. ফারুক মিয়া। তারা উভয়েই মধ্যনগর উপজেলার ৩ নম্বর চামরদানী ইউনিয়নের বিছড়াকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ধর্মপাশা থেকে মোটরসাইকেলযোগে মধ্যনগরের দিকে আসছিলেন। চেকপোস্টে তাদের থামিয়ে দেহ তল্লাশি চালানো হলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যনগর থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক), ১৯(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা (মামলা নং-০৩, তারিখ: ২৮ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
মধ্যনগর থানা পুলিশ জানিয়েছে, আগামীকাল বুধবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধ্যনগরে পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬