সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় এক নারী ও তার দুই শিশুর সন্ধান পেয়েছেন মধুপুর জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ। বিষয়টি জানতে পেরে তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ আগস্ট) মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসহায় নারী ও তার দুই শিশুর সঙ্গে দেখা করেন জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ। এ সময় তারা ওই নারী ও শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান। এছাড়া বিষয়টি নিয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-এর সঙ্গেও যোগাযোগ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর অসহায় নারী ও তার দুই শিশুর পাশে দাঁড়াতে বিভিন্ন মহল থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা জানান, অসহায় পরিবারটির প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
সুজন কুমার দাস ধনবাড়ী মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 



















