ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম ইউসুফজাই প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নজরুলসংগীত এবং সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, দেশপ্রেম, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধুপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় : ১২:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬