ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারে পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু মিয়া নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা সার ও ট্রাক মধুপুর থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মধুপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা থানার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পোড়াবাড়ী গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) সার পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করে।
পুলিশের তথ্যমতে, জব্দ করা ৩৯৫ বস্তা সারের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা। এ সময় ট্রাকের চালক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মিঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, কালোবাজারে সার পাচারের সঙ্গে মো. রুবেল মিয়া (পরিচয় অজ্ঞাত), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মো. আবু ইসহাকের ছেলে মো. আসাদুজ্জামানসহ অজ্ঞাত আরও ৪-৫ জন জড়িত থাকার অভিযোগ রয়েছে। আসাদুজ্জামান মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমলচন্দ্র পাইন বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।
মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সার পাচারের কাজে ব্যবহৃত ট্রাক ও সার জব্দ করে থানায় রাখা হয়েছে। গ্রেপ্তার ট্রাকচালক মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬