ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টাঙ্গাইলের মধুপুর থানাধীন ৫নং গোলাবাড়ি ইউনিয়নে কমিউনিটি পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালিতে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে গোলাবাড়ি ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। অপরাধমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা আরও জোরদার করা প্রয়োজন।
সভা থেকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে গোলাবাড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ১২:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬