ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর প্রেসক্লাবের সামনে ময়লার ভাগাড়, দুর্ভোগে পথচারী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মতলব উত্তর প্রেসক্লাবের সামনেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। গুরুত্বপূর্ণ এই স্থানে দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার নির্ধারিত স্থানের পরিবর্তে বিভিন্ন জায়গায় ময়লা ফেলা হচ্ছে। এর ফলে প্রেসক্লাবের সামনের সড়কের পাশে ময়লার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

মতলব উত্তর প্রেসক্লাবটি ছেংগারচর বাজারে অবস্থিত এবং এটি স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রেসক্লাবের সামনের ময়লা অপসারণ করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

প্রশ্ন উঠেছে—প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সামনেই যদি ময়লার ভাগাড় তৈরি হয়, তাহলে পুরো পৌর এলাকার পরিচ্ছন্নতা ব্যবস্থা কতটা কার্যকর?

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মতলব উত্তর প্রেসক্লাবের সামনে ময়লার ভাগাড়, দুর্ভোগে পথচারী

আপডেট সময় : ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬