ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ২৫ মার্চ গণহ’ত্যা দিবস পালিত।

মণিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত।

যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে।

উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৫ মার্চ। সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে ও গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।সভাপতির বক্তব্যে মোঃ সম্রাট হোসেন বলেন ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় কালরাত্রি। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির ত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহসিকতার কথা। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচির বিকল্প নেই।
প্রধান অতিথি সাংসদ গাজী এনামুল হক তাঁর বক্তব্যে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরতা চালিয়েছিল, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তাহলেই শহীদদের আত্মদান সার্থক হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৫ মার্চের নির্মমতা এবং স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াদ আহমেদ ফয়সাল, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মণিরামপুরে ২৫ মার্চ গণহ’ত্যা দিবস পালিত।

আপডেট সময় : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬