যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা রাজবাড়ি গ্রামে একটি চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রী নামিয়ে দেওয়ার পর গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
২৩ মার্চ বিকেলে ৫ টার দিকে এই দু’র্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে রোহিতা রাজবাড়ি গ্রামের নির্দিষ্ট স্থানে পৌঁছায়। যাত্রীরা গাড়ি থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া ও আ’গুন দেখা দেয়। চালক ও স্থানীয়রা আ’গুন নেভানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মাইক্রোবাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়াত আলম জানান খবর পাওয়ার সাথে সাথেই তারা টিম পাঠিয়েছেন। আ’গুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মণিরামপুরে যাত্রী নামিয়েই মাইক্রোবাসে ভয়াবহ আ’গু’ন সব পু’ড়ে ছাই।
-
শামছুর রহমান মনিরামপুর থেকে
- আপডেট সময় : ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- 86
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















