চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় আলিনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে দাঁড়িপাল্লার এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ এ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ সময় মকরমপুর ঘুন্টি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে মকরমপুর রেল ব্রিজ ঘুরে বাচ্চামারি গিয়ে মিছিল টি শেষ করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আলিম বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি আলিনগর ইউনিয়ন শাখা, আবুল কালাম মহিউদ্দিন সহ সেক্রেটারি আলিনগর ইউনিয়ন শাখা, আব্দুর রাকিব সভাপতি যুব বিভাগ গোমস্তাপুর উপজেলা শাখা, মাওলানা সইবুর রহমান সভাপতি যুব বিভাগ আলিনগর ইউনিয়ন শাখা, মিছিলের স্লোগান বলেন মা বোনদের মার্কা দাঁড়িপাল্লা খালা খালুর মার্কা দাঁড়িপাল্লা মার্কা যোগ্য দেখে পক্ষ নিন দাঁড়িপাল্লায় ভোট দিন।
মকরমপুর ঘুন্টি বাজারে দাঁড়িপাল্লার গণ মিছিল অনুষ্ঠিত
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- 52
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















