চাঁপাইনবাবগঞ্জ জেলার মকরমপুরে মরহুম শফিকুল ইসলাম মজনু চেয়ারম্যানের আমবাগানে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এই মাহফিলের শেষ রজনীতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।
সমাপনী দিনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বক্তা মাওলানা আব্দুল্লাহ আল আমিন (ঢাকা)। এছাড়াও বক্তব্য রাখেন দ্বিতীয় বক্তা মাওলানা দুরুল হুদা আশিকি (ভোলাহাট) এবং তৃতীয় বক্তা মাওলানা মিজানুর রহমান জিহাদী (বোয়ালিয়া)।
মাহফিলে সভাপতিত্ব করেন আলীনগর স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৪৪ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
প্রধান বক্তা মাওলানা আব্দুল্লাহ আল আমিন তার বক্তব্যে নামাজের গুরুত্ব তুলে ধরে বলেন,
“যে সকল দলের কর্মসূচির মধ্যে নামাজের কোনো গুরুত্ব নেই, তারা প্রকৃত অর্থে কোনো দল নয়।”
তিনি মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন এবং কোরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।
প্রধান অতিথি ড. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্য কোরআনের শিক্ষা অপরিহার্য। তিনি এ ধরনের তাফসীর মাহফিল আয়োজনকে অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা একরামুল হক বলেন, কোরআনের সঠিক ব্যাখ্যা ও শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। তিনি সকলকে কোরআনের শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে তা অনুসরণ করার আহ্বান জানান।
মাহফিলটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত
-
আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- 44
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















