ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল

বহুদিনের প্রাণের দাবি—ভোলা-বরিশাল সেতু নির্মাণ। এই দাবিকে আরও জোরালো করতে রাজধানী ঢাকায় আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) গণআন্দোলন ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে শাহবাগ চত্বর পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত ভোলাবাসীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দাবিকে কেন্দ্র করে ঢাকার রাজপথের কর্মসূচির মধ্য দিয়ে ভোলা ও দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ, অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা সেতু নির্মাণের বিষয়টি আরও জোরালোভাবে সামনে আসবে।

‘ভোলা-বরিশাল সেতু চাই’ গ্রুপের সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল

আপডেট সময় : ০৮:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬