পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের সঞ্চালনায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ চলছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে দেওয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, ইনশাল্লাহ।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মোঃ মহিম ভোলা জেলা প্রতিনিধি 



















