ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা সাবেক মেয়র টুটুলের জাসদ থেকে অব্যাহতি

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোরুল কবির টুটুল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও জাতীয় যুব জোটের সকল দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেন। সোমবার ২৯জুন দুপুর ১২টায় তিনি ভেড়ামারা শহরের রথপাড়াস্থ নিজ‌ বাসভবনে উক্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
তিনি জাসদের ভেড়ামারা শাখার সদস্য, জাসদের
অঙ্গ সংগঠন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ও ভেড়ামারা উপজেলা কমিটির সহ-সভাপতি ছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, সম্প্রতি আমার শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যা এবং ব্যবসায়িক দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে গভীর চিন্তাভাবনার পর আমি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই।
এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারা সাবেক মেয়র টুটুলের জাসদ থেকে অব্যাহতি

আপডেট সময় : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬