ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা সরকারি কলেজে রোভার স্কাউটসের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে।

বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার।

কর্মসূচির উদ্বোধনকালে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। রোভার স্কাউটসের সদস্যরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার বলেন, গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোভার স্কাউটসের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

রোভার স্কাউটসের সদস্যরা জানান, বৃক্ষরোপণ সপ্তাহের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

এ সময় ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, রোভার স্কাউটসের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে পর্যায়ক্রমে আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারা সরকারি কলেজে রোভার স্কাউটসের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন

আপডেট সময় : ১০:১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬