ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী কত্থক নৃত্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী কত্থক নৃত্য কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল একাডেমির নিজস্ব কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কলকাতার বিশিষ্ট কত্থক শিল্পী ড. মানব পাড়ই, পিএইচডি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। তিনি দূরদর্শনের ‘এ’ গ্রেডপ্রাপ্ত শিল্পী এবং ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জাতীয় বৃত্তিপ্রাপ্ত একজন স্বনামধন্য নৃত্যশিল্পী। তাঁর দক্ষ প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমৃদ্ধ এক শিক্ষণীয় অভিজ্ঞতা অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, ভেড়ামারা শাখার সভাপতি ও ভেড়ামারা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কমরেড আনোয়ার হোসেন বাবলু ।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক একাডেমির নৃত্য প্রশিক্ষক মোঃ নাসিরুল ইসলাম। এই কর্মশালা শুধু নৃত্যচর্চাকেই সমৃদ্ধ করেনি, বরং ভেড়ামারার সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানসম্মত সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সকলের।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারা শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী কত্থক নৃত্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

আপডেট সময় : ০৭:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬