ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার-৩

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ২৯ জুন ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাদী মোঃ আজম আলীর চুরি হওয়া একটি Freedom Runner 100 সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন:

মোঃ বিজয় আহমেদ (১৯), পিতা: মোঃ মনিরুল ইসলাম।

মোঃ মিজান হোসেন (২৯), পিতা: মোঃ মিজানুর রহমান, সাং: বাগগাড়ীপাড়া।

মোঃ মিথুন (২১), পিতা: মোঃ বেলাল হোসেন, সাং: গোলাপ নগর (কারিগরপাড়া)।

তিনজনেরই থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-৩১, তারিখ ৩০/০৬/২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলটি আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারা চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার-৩

আপডেট সময় : ০৬:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬