কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ মোছাঃ শামীমা নাসরিন, মোঃ রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম ও রুম্পা মনি এই ৪জন এর মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা পলি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তারেক হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান ও সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ অন্যান্য কর্মকর্তাগণ।
প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ হিসেবে ৫০০ কেজি খাবার, ১৬০ কেজি পোনা, ২০০ কেজি খৈল, ১৪০ কেজি চুন, ২০০ কেজি সার, লাল শাক, মিষ্টি কুমড়া ও পুইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিতরণ করা হয়।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















