ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবাড়াদি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে গতকাল শনিবার (২৭ জুন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল, ভেড়ামারা পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান জিন্নাহ, ভেড়ামারা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিন শেখ, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আকাশ হাসান বিদ্যুৎ এবং ভেড়ামারা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মোঃ নাজিম উদ্দিন লজেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া। আলোচনা সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ভেড়ামারায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬