ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর দামুকদিয়া আখ সেন্টার মাঠে “মাদককে না বলি, খেলাধুলাবান্ধব সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, সুন্দর ও খেলাধুলাবান্ধব সমাজ গড়ে তোলাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ০৫:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬