ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ভেড়ামারা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শিল্পকলা একাডেমির সভাপতি আমিরুল আরাফাত। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপি সদস্য সচিব শাজাহান আলী, জামায়াতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোহাম্মদ ফারুক আহমেদ, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি মোহাঃ আসমান আলী ও সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ স্থানীয় সামাজিক সংস্কৃতিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইউএনও আমিরুল আরাফাত বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, সাহিত্য ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুল চর্চা তরুণদের মানসিক বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজনে ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৭:৫৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬