কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে শুভ উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, পৌরসভার টিকাদান সুপার ভাইজার মোছাঃ আরজু আরা বেগম ও সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ প্রমূখ।
ভেড়ামারা উপজেলায় মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২১ হাজার ৫২৪ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের একটি করে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















