ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় গৃহবধূ নিখোঁজ, থানায় পরিবারের লিখিত অভিযোগ।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফয়জুল্লাহপুর গ্রামের বাসিন্দা মোঃ জিনারুলের মেয়ে মোছাঃ লিমা খাতুন (২৬)-এর সঙ্গে প্রায় আট বছর আগে মোঃ জনি হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

পরিবারের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে লিমা খাতুন বড় ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে আসেন। পরে তিনি ছোট ছেলেকে নিয়ে আবার স্বামীর বাড়িতে ফিরে যান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোন ও ছোট সন্তানকে স্বামীর বাড়িতে রেখে সেখান থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার জানায়, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের ধারণা, অজ্ঞাতনামা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন। বর্তমানে দুই সন্তান তাদের বাবার জিম্মায় রয়েছে।

এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বাবা মোঃ জিনারুল ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেয়েকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় গৃহবধূ নিখোঁজ, থানায় পরিবারের লিখিত অভিযোগ।

আপডেট সময় : ০৯:০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬