ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

এতিম শিশুদের নতুন পোষাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো কুষ্টিয়ার ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন। বুধবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ৩৩ জন এতিম শিশুকে নতুন পোষাক, ২ জন শিশু ও ২ জন হতদরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ৯২ জন কে ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়। শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে এবং সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম মোমিন’র উপস্থাপনায় অনুষ্ঠিত নতুন পোষাক, খাদ্য ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জসিম উদ্দীন, ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ মোলায়েম হোসেন, রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শামীম রেজা শামীম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, শিশু তাহমিদ ফাউন্ডেশনে ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ঢাকার শাহ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।

শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ জামাল বলেন, ২০২৪ সালের ২৯ অক্টোবর সামাজিক ও মানবকল্যানমুলক এই প্রতিষ্ঠান প্রতিষ্টার পর থেকেই এতিম শিশু এবং দুস্থ মানুষের কল্যানে কাজ করছে। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টিকে আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋন দেওয়া, এতিম শিশুদের পূর্নবাসন করা, গর্ভবতী মায়েদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ দেওয়া এবং কর্যে হাসানা চালু করনই মূল উদ্দ্যেশ। ইতোমধ্যে ভেড়ামারার দারিদ্র শ্রেনীর মানুষ এই সুফল পাওয়া শুরু করেছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

আপডেট সময় : ০৪:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬