ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূল্লীতে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার

ভূল্লী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার ২৯ এপ্রিল ২০২৬ বিকেল ৪টা ৪৫ মিনিটে ভূল্লী থানার একটি দল ভূল্লী থানাধীন ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি পান্তাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ ফারুক হোসেন (২৬) ও মোঃ সজীব ইসলাম (১৮) নামের দুইজনকে মাদক বিক্রির অভিযোগে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো নেশাজাতীয় এবং মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে পুলিশ।

ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকবিরোধী অভিযানে আজ দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬