ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূল্লীতে নতুন ইউএনও মোঃ সাদ্দাম হোসেনের যোগদান ও দায়িত্ব গ্রহণ

ভুল্লী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ সাদ্দাম হোসেন।

​০৩ আগষ্ট, সোমবার দুপুর ১২ঃ০০ টায় ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদে অস্থায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ খায়রুল ইসলাম এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ শেষে উপজেলার -ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, হিসাব সহকারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূল্লী প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।

​দায়িত্ব গ্রহণকালে মোঃ সাদ্দাম হোসেন উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন।

​নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,

​”ভুল্লী উপজেলার প্রতিটি নাগরিক যাতে সরকারি সেবা ভোগান্তিমুক্ত ও সহজ উপায়ে পেতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। উপজেলার উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে এবং একটি মানবিক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আমি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

​ সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভূল্লীতে নতুন ইউএনও মোঃ সাদ্দাম হোসেনের যোগদান ও দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬