ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন স্তরের শ্রমিক সংগঠন একত্রিত হয়ে একটি র্যালি করে এবং র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮৮৬ সালের শিকাগোর হেমার্কেট আন্দোলনে শহীদ শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে এই দিবসটি পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিক-মালিকের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।
শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাই তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
প্রতি বছর ১ মে বিশ্বজুড়ে এই দিবসটি পালনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করা হয় এবং ভবিষ্যতের জন্য নতুন অঙ্গীকার করা হয়।
মোঃ আসলাম পারভেজ, ঠাকুরগাঁও, ভূল্লী প্রতিনিধি 



















