ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের অভিযোগ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযানে তাদের কাছ থেকে ইউরিয়া, ডিএপি ও এমওপি সারসহ মোট ৩২ বস্তা সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়ারপাড় এলাকায় মেসার্স খোকন ট্রেডার্স নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুদ করা ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
একই বাজারে সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স রফিক ট্রেডার্স নামের কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ ঘটনায় রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, ‘উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
কৃষি মৌসুমে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির প্রবণতা ঠেকাতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের অভিযোগ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬