ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা পেয়েছেন। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
সাইফুর রহমান রানা বলেন, অগ্নিকাণ্ডের পর বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আনার পরই এই সহায়তার ব্যবস্থা করা হয়। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
সহায়তা পেয়ে ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্ষতির তুলনায় অর্থের পরিমাণ কম হলেও এই সহযোগিতা তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে।
উল্লেখ্য, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। এর আগে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা

আপডেট সময় : ০৩:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬