ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারা মৌসুমে (ফেব্রুয়ারী-জুলাই)নিষেধ থাকলেও মানা হচ্ছে না হালদা মাছ ধরা

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল অংশে অভিযান চালিয়ে ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

২৮ জুলাই মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর তুলাবিল অংশ থেকে ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে মানিকছড়ি থানায় এসআই সাদ্দাম হোসেন হোসেন, সংগীয় ফোর্স ও হালদা নদীর পাহারাদার অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভারা মৌসুমে (ফেব্রুয়ারী-জুলাই)নিষেধ থাকলেও মানা হচ্ছে না হালদা মাছ ধরা

আপডেট সময় : ০৮:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬