একটি লাইভ টেলিভিশন টক শোতে বাসিত আলীকে প্রশ্ন করা হয়, ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী।
জবাবে বাসিত আলি নির্ভীক কণ্ঠে বলেন, না, আমরা অন্তত এক পয়েন্ট তো পাব।
সঞ্চালক আবার বলেন, কিন্তু আমি তো পূর্ণ ম্যাচ দেখতে চাই।
তাতে সাবেক এই ব্যাটার স্পষ্ট জবাব দেন, আমি শুধু বৃষ্টি চাই।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয়।.
অনেকেই বলছেন, ভারত–পাকিস্তান ম্যাচের চাপ ও প্রতিদ্বন্দ্বিতার বাস্তব চিত্রই হয়তো রসিকতার মাধ্যমে তুলে ধরেছেন বাসিত।
গ্রুপ পর্বের এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আবহাওয়া পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যা ম্যাচের সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে। নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে।
বিশ্লেষকদের মতে, বড় ম্যাচে পাকিস্তানের সাম্প্রতিক অনিশ্চিত পারফরম্যান্সই হয়তো এমন মন্তব্যের পেছনে কারণ। বৃষ্টি হলে ম্যাচ পরিত্যক্ত হয়ে দুই দল এক পয়েন্ট করে পাবে, যা গ্রুপ পর্বের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
























