পিরোজপুরের ভান্ডারিয়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিনুল বেপারী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ভান্ডারিয়া থানাধীন লক্ষ্মীপুরা এলাকায় বখতিয়ার শরীফের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল বেপারী লক্ষ্মীপুরা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ আল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্ট: মো: সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















