ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ইয়াবাসহ আটক ৩

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ও সোমবার পৃথক অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শাকিল হাওলাদারের বাড়ি থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল হাওলাদার (২৫)কে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা গাছটি জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা ঢালাই ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৯০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বরগুনার বামনা উপজেলার মেরাজোয়াখালী গ্রামের সাগর শিকদার নুরু (৩৮) এবং চালিতাবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। সমাজে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মো. সিফাতুল্লাহ
ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬